ঢাকাWednesday , 9 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ডায়নামাইটসের সমর্থনে মুস্তাফিজ?

Link Copied!

mustafizনিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বিকেলে ঢাকা ডায়নামাইটসের কর্মকর্তা ফেসবুকে মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতের ছবি পোস্ট করেন। কিন্তু দু’জনই ঢাকা ডায়নামাইটসের জার্সিতে!
জাতীয় দলের নতুন তারকা মোসাদ্দেক এ বছরও ঢাকার জার্সিতে খেলছেন। কিন্তু মুস্তাফিজ! তার তো ঢাকার জার্সি থাকার কথা না! গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন ‍মুস্তাফিজ। ইনজুরির কারণে এবারের আসরে মুস্তাফিজকে প্লেয়ার ড্রাফটে রাখেনি বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি। একই সঙ্গে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় একটি নিয়মও ছিল, চাইলে ফ্রাঞ্চাইজিগুলো ২ জন পুরনো খেলোয়াড় দলে রেখে দিতে পারত। ঢাকা ডায়নামাইটস পুরনো খেলোয়াড়ের মধ্যে নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনকে আগেই রেখে দেয়। এ হিসেবেও মুস্তাফিজের ঢাকার জার্সিতে থাকার কথা না।
একটি তথ্য ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুক থেকে পাওয়া গেল, ‘কাটার মাস্টার’ আমাদের মূল মূস্তাফিজুর রহমান এবারের মৌসুমে আমাদেরকে সাপোর্ট করছে।’ মুস্তাফিজের সমর্থন শুধু জার্সিতেই সীমাবদ্ধ থাকেনি। ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে মুস্তাফিজুর রহমান বসে ছিলেন ড্রেসিংরুমের খুব কাছেই! তার সঙ্গে ছিলেন ঢাকা ডায়নামাইটসের চেয়ারম্যান শায়ান এফ রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ নিজাম। যেখানে মুস্তাফিজ বসেছিলেন, সেখানে শুধু বসার কথা ফ্রাঞ্চাইজি মালিকদের। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলরের চেয়ারম্যান ও সদস্য সচিব কিছুই জানেন না!
একটি বিষয় এখানে দৃষ্টিকটুই মনে হল, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের খেলার সময় পূর্নবাসন প্রক্রিয়ায় ব্যস্ত ছিলেন মুস্তাফিজ। এখনও পূর্নবাসন প্রক্রিয়ার পাশাপাশি অনুশীলন করছেন। পূর্নবাসন প্রক্রিয়া চলাকালিন সময়ে মুস্তাফিজ বিসিবি একাডেমিতেই ছিলেন। কিন্তু জাতীয় দলের খেলা মাঠে বসে দেখেননি। একটি সাক্ষাৎকার মুস্তাফিজ নিজেই এ কথা বলেছিলেন। জাতীয় দলের খেলা না দেখা মুস্তাফিজ বিপিএলে ঢাকার জার্সি পড়ে চলে এলেন মাঠে! জাতীয় দল থেকে ঢাকা ডায়নামাইটসের সমর্থন বড় হয়ে গেল!