ঢাকাTuesday , 8 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এই দিনেই টেন্ডুলকার-দ্রাবিড়ের বিশ্ব রেকর্ড গড়া সেই জুটি

Link Copied!

tendulkar-rahulস্পোর্টস ডেস্ক : ১৯৯৯ সালের ৮ নভেম্বর। হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে ভারতের ১০ রানেই নেই ১ উইকেট। সেখান থেকে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল স্বাগতিকরা। ১ উইকেটে ১০ থেকে ৫০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৭৬!
যার পুরো কৃতিত্বই শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ৩৩১ রানের জুটি, যেটি তখন যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির বিশ্ব রেকর্ড।
ভেঙে যায় ছয় মাস আগে সৌরভ গাঙ্গুলি ও দ্রাবিড়ের ৩১৮ রানের জুটি। পরে ২০১৫ বিশ্বকাপে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস ৩৭২ রানের জুটি গড়ে টেন্ডুলকার-দ্রাবিরের রেকর্ডও অবশ্য ভেঙে দিয়েছেন।
রেকর্ড জুটি গড়ার পথে টেন্ডুলকার খেলেছিলেন অপরাজিত ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস। ২০টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল ১৫০ বলের ইনিংসটি। আর দ্রাবিড় ১৫৩ বলে করেছিলেন ঠিক ১৫৩ রান। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ২টি ছক্কার মার।
৩৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল ২০২ রানে। ১৭৪ রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছিল টেন্ডুলকারের দল।
ওয়ানডেতে সেরা পাঁচ জুটি
জুটি   রান   উইকেট প্রতিপক্ষ ভেন্যু সাল
ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস (উইন্ডিজ) ৩৭২ দ্বিতীয় জিম্বাবুয়ে ক্যানবেরা ২০১৫
শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় (ভারত) ৩৩১ দ্বিতীয় নিউজিল্যান্ড হায়দরাবাদ ১৯৯৯
সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় (ভারত) ৩১৮ দ্বিতীয় শ্রীলঙ্কা টাউনটন ১৯৯৯
উপুল থারাঙ্গা, সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) ২৮৬ প্রথম ইংল্যান্ড লিডস ২০০৬
উপুল থারাঙ্গা, তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) ২৮২ প্রথম জিম্বাবুয়ে পাল্লেকেলে ২০১১