ঢাকাTuesday , 8 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুশান্তের বাড়িতে কৃতি!

Link Copied!

kriti-shanonবিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন। অনেক দিন ধরেই তাদের প্রেমের সম্পর্কের খবর চাউর হয়েছে। যদিও তা অস্বীকার করছেন এই জুটি।  কিন্তু সম্প্রতি রাতেরবেলা সুশান্তের বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হয়েছেন কৃতি স্যানন। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, দিন দুয়েক আগে রাতেরবেলা সুশান্তের বাড়ি থেকে বের হতে দেখা যায় কৃতিকে। এ সময় ক্যামেরাবন্দি হন এই অভিনেত্রী। তারপরই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।
প্রকাশিত ছবিতে দেখা যায়, জিন্সের সঙ্গে টি শার্ট পরেছেন কৃতি। কাঁধে ব্যাগ হাতে মোবাইল ফোন। সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে আসছেন তিনি। অন্য এক ছবিতে দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যাচ্ছেন এই অভিনেত্রী।
রাবতা সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কৃতি স্যানন ও সুশান্ত সিং রাজপুত। এ সিনেমার শুটিং সেট থেকেই তাদের সম্পর্কের খবর শোনা যায়। তাদের সম্পর্কের বিষয়ে যতবার প্রশ্ন করা হয়, প্রতিবারই তাদের উত্তর ছিল তারা শুধু ‘ভালো বন্ধু’। তার বেশি কিছু নয়। তবে যা রটেছে তার সবই কী গুজব!
কৃতি স্যাননের আগে পরিণীতি চোপড়ার সঙ্গে সুশান্তের নাম জড়িয়েছিল। তার আগে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন সুশান্ত সিং রাজপুত। কিছুদিন আগে সুশান্ত একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার সম্পর্কে যে সব খবর প্রকাশিত হচ্ছে, তা বেশ ইন্টারেস্টিং। অনেক সম্ভাবনার কথা অনেকে বলছে। কিন্তু সেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই।
সুশান্ত ও কৃতি অভিনীত রাবতা সিনেমাটি আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন দীনেশ বিজয়ন। রাবতা সিনেমায় অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।