ঢাকাMonday , 7 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিব-পাওলির প্রেম-বিরহের একঝলক

Link Copied!

sattaবিনোদন ডেস্ক : একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম। সত্তা শিরোনামের এ সিনেমাটি নির্মাণ করছেন হাসিবুর রেজা কল্লোল। গত বছর এ সিনেমার একটি টিজার প্রকাশিত হয়েছিল।
দীর্ঘ বিরতির পর গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। প্রকাশিত ট্রেইলারে শাকিব-পাওলির প্রেম-বিরহের চিত্র দেখা যায়। একটি দৃশ্যে দেখা যায়- রাস্তার আইল্যান্ডে বসে ফুলের মালা গাঁথছেন পাওলি। কিছুটা দূরে বসে মাউথ অরগান বাজাচ্ছেন শাকিব। তখন ব্যাকগ্রাউন্ডে জেমসকে গাইতে শোনা যায় ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’ শিরোনামের গান। এ ছাড়াও দেখা যায় তাদের বেশ কিছু রোমান্টিক দৃশ্য। আবার দুজনের বিরহের চিত্রও ধরা পড়েছে ট্রেইলারে।
কিছুদিন আগে এ সিনেমার গান ও কিছু সিক্যুয়েন্সের শুটিং করতে বাংলাদেশে আসেন পাওলি। কক্সবাজারে দুটি গানের শুটিং হয়েছে। এ লটেই সিনেমার বাকি শুটিং সম্পন্ন করার পরিকল্পনা করেছেন নির্মাতা কল্লোল।
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও পাওলি দাম। এ ছাড়াও আরও অভিনয় করছেন- নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ২০১৪ সালের ১৬ নভেম্বর থেকে সিনেমাটির দৃশ্যায়নের কাজ শুরু হয়। সিনেমাটির চিত্রগ্রহণ করছেন টি ডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সংগীত পরিচালনায় এ সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন, জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম।