ঢাকাMonday , 7 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপদে সুয়ারেজ-নেইমার!

Link Copied!

naymarস্পোর্টস ডেস্ক : আগামী ৩ ডিসেম্বর লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। মর্যাদার এল ক্ল্যাসিকোর আগে লিগে চারটি ম্যাচ খেলবে বার্সা। তবে এর একটিতে হলুদ কার্ড পেলে এল ক্ল্যাসিকো মিস করতে পারেন লুইস সুয়ারেজ ও নেইমার।
লা লিগার নিয়ম অনুযায়ী এক মৌসুমে পাঁচটি হলুদ দেখলে খেলোয়াড়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। ইতিমধ্যেই চারটি করে হলুদ কার্ড পেয়ে গেছেন বার্সেলোনা আক্রমনভাগের সেরা দুই তারকা লুইস সুয়ারেজ ও নেইমার। এল ক্ল্যাসিকোর আগে আর একটি দেখলেই পরের ম্যাচে বিপদ হতে পরে তাদের।
গতকাল রাতে সেভিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে একটি গোল পেয়েছেন লুইস সুয়ারেজ। অন্যদিকে নেইমার গোল না পেলেও মেসির প্রথম গোলে অবদান ছিল তার। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১০ মিনিটেই হলুদ কার্ড দেখেন নেইমার। চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থবারের মতো হলুদ কার্ড দেখলেন ব্রাজিলিয়ান তারকা। সেভিয়ার ফ্রাঙ্কো ভাজকুইজকে বাজেভাবে ট্যাকেল করার কারণে নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি।
এ ছাড়া সেভিয়ার বিপক্ষে দশটি হলুদ কার্ডের ম্যাচে একটি পাওনা হন লুইস সুয়ারেজও। ম্যাচের ৮৮ মিনিটের উরুগুইয়ান এই স্ট্রাইকার হলুদ কার্ড দেখেন। নেইমারের মতো এই মৌসুমে এটা তারও চতুর্থ হলুদ কার্ড। তাই শিবিরের এই দুই তারকাকে নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন বার্সা সমর্থকরা।