ঢাকাSaturday , 5 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের সঙ্গে ডায়ানার ব্রেকআপ!

Link Copied!

diana-pentyবিনোদন ডেস্ক : ২০১২ সালে ককটেল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী ডায়ানা পেন্টির। এরপর বিরতি ভেঙে এ বছর রোমান্টিক-কমেডি ঘরানার হ্যাপি ভাগ যায়েগি সিনেমার মাধ্যমে আবার ফিরেছেন তিনি।
মাঝে সিনেমা থেকে দূরে থাকলেও ব্যক্তিগত নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মুম্বাইয়ের ডায়মন্ড ব্যবসায়ী হার্শ সাগরের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন তিনি। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, বাগদানও সম্পন্ন করেছেন এ জুটি।
তবে বিয়ের গুজব উড়িয়ে দিয়ে ডায়ানা জানিয়েছিলেন, বিয়ে করছেন না তিনি। কিন্তু প্রেমের সম্পর্কের কথা তিনি স্বীকার করেছিলেন।
এদিকে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মাস আগে ব্রেকআপ হয়েছে এ জুটির। কিন্তু এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন এ অভিনেত্রী। কিন্তু অন্যান্য খবরের মতো এটিও গোপন রাখতে পারলেন না তিনি।