ঢাকাSaturday , 5 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে প্রথম ম্যাচে খেলবেন তামিম?

Link Copied!

Tamimস্পোর্টস ডেস্ক : সবশেষ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের দায়ে তামিম ইকবালকে এক ম্যাচ নিষিদ্ধ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
গত ২২ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পরবর্তী ঘরোয়া টুর্নামেন্টে এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন তামিম।
ওই ঘটনার পর প্রথম ঘরোয়া টুর্নামেন্ট ছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। কিন্তু এনসিএলে খেলেননি তামিম। এমনকি চট্টগ্রাম বিভাগের ১৪ জনের স্কোয়াডেও ছিল না এই বাঁহাতি ওপেনারের নাম।
এনসিএলের পর ঘরোয়া টুর্নামেন্ট শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে অনুযায়ী, বিপিএলে শনিবার বরিশাল বুলসের বিপক্ষে চিটাগং ভাইকিংসের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারার কথা না তামিমের। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগও বিসিবির তত্ত্বাবধানে পরিচালিত ঘরোয়া টুর্নামেন্ট।
তবে বিসিবি সূত্র থেকে জানা গেল, শনিবার চিটাগং ভাইকিংসের জার্সিতে মাঠে নামতে কোনো বাধা নেই তামিমের! চিটাগং ভাইকিংসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জানতে চেয়েছিলেন। গভর্নিং কাউন্সিল থেকে সবুজসংকেত পেয়েছে চিটাগং ভাইকিংস।
তবে প্রিমিয়ার লিগ চলাকালীন সময়ে বিসিবি যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল, সেখানে বলা ছিল না যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলতে পারবেন তামিম! তাহলে কিসের ভিত্তিতে তামিমকে খেলতে অনুমতি দেওয়া হচ্ছে! বিসিবি সূত্র মতে জানা যায়, তামিমের বিষয়টি দল নির্বাচনের আগেই ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া দরকার ছিল। যেহেতু ফ্র্যাঞ্চাইজিদের জানানো হয়নি, তাই তামিমকে খেলতে অনুমতি দেওয়া হয়েছে।
এখানে আরেকটি বিষয়ে তারপরও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, বিপিএল টি-টোয়েন্টি আসর। তামিম নিষিদ্ধ হয়েছিলেন ৫০ ওভারের ম্যাচে। সেক্ষেত্রে তামিমের খেলা যৌক্তিক কারণও আছে।