স্পোর্টস ডেস্ক : মাত্র ৩ রানের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন টেস্ট ইনিংসে সেঞ্চুরি পাননি। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার আউট হয়েছেন ৯৭ রান করে।
সেঞ্চুরি না হলেও দারুণ এক কীর্তি গড়েছেন ওয়ার্নার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটি ওয়ার্নারের টানা ষষ্ঠ পঞ্চাশোর্ধ ইনিংস। এর আগে এই কীর্তি ছিল মাত্র দুজনের- আরেক অস্ট্রেলিয়ান নিল হার্ভে ও পাকিস্তানের তৌফিক উমরের।
কিংবদন্তি হার্ভে ১৯৫০ থেকে ১৯৫২ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ছয় ইনিংসে করেছিলেন ১৫১*, ৫৬*, ১০০, ১১৬, ১০৯ ও ৫২।
পাকিস্তানের তৌফিক ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ছয় ইনিংসে করেছিলেন ১৩৫, ৬৭, ১১১, ৬৩, ৬৮ ও ৭১।
আর ওয়ার্নার ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ছয় ইনিংসে করলেন ১১৫, ৭০, ৬৬, ১৩৫, ১৪৫ ও ৯৭। প্রোটিয়াদের বিপক্ষে শেষ সাত ইনিংসে ওয়ার্নারের ব্যাটিং গড় ৯১.৪২! ওয়াকায় আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংস খেললেই হার্ভে ও তৌফিককে হারিয়ে যাবেন ওয়ার্নার।

