ঢাকাSaturday , 5 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ডেল স্টেইন

Link Copied!

daleস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। মধ্যাহ্ন বিরতির ৪২ মিনিট বাকি। এমন সময় কাঁধে চোট পান দক্ষিণ আফ্রিকার তারকা বোলার ডেল স্টেইন।
এরপর আর বল করতে পারেননি তিনি। মাঠ থেকে ড্রেসিং রুমে ফিরেন। সেখান থেকে হাসপাতালে। এই টেস্টে হয়তো তার আর খেলা হচ্ছে না। ইনজুরির অবস্থা এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
সকালে স্টেইন এই টেস্টে তার প্রথম উইকেট শিকার করেন। আউট করেন অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ানক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে। তার বলে আউট হয়ে ওয়ার্নার মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন।
ডেল স্টেইন ইনজুরিতে পরায় বেশ সমস্যায় পড়তে হল দক্ষিণ আফ্রিকাকে। এই টেস্টে তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছিল প্রোটিয়াসরা। এখন মাত্র দুজনকে নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে তাদেরকে।