নিজস্ব প্রতিবেদক : জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে দিনব্যাপী স্টুডেন্টস, ইয়াং প্রফেশনালস, ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কংগ্রেস-২০১৬ (এসওয়াইডব্লিউ) ।
শুক্রবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার (আইইইই) বাংলাদেশ সেকশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শুক্রবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার বাংলাদেশ শাখার চেয়ারম্যান ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর ড. মো. আতিকুর রহমান আহাদ। ছাত্র সমন্বয়ক চৌধুরী আকরাম হোসাইন, ইয়াং প্রফেশনের চেয়ারম্যান শামস শাদ ইসলাম খান, ওমেন ইন ইঞ্জিনিয়ারিং(ওয়াই)-এর চেয়ারম্যান সামান্থা লুবাবা নূর, ওয়াই(আর-১০)-এর সমন্বয়ক অধ্যাপক ড. চিলিয়া শাহনাজ।
উপাচার্যের উদ্বোধনের পর ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেশন শুরু হয়।
সকাল সাড়ে ৯টা থেকে অধ্যাপক ড. আব্দুর রাজ্জাকের পরিচালনায় শুরু হয় ‘বেস্ট ক্যারিয়ার প্লানিং ফর ইঞ্জিনিয়ারিং গ্রেজুয়েটস’।
এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, প্রগতি সিস্টেম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. শাহাদাত খান, রবি আজিয়াটা লিমিটেড ডিজিটাল সার্ভিসের কান্ট্রি হেড মঞ্জুর রহমান, গ্রামীণফোন কমার্শিয়াল ডিবিশনের জেনারেল ম্যানেজার এ আই এম মাইনুদ্দীন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- লিডারিশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, প্যানেল ডিসকাশন, ইয়াং প্রফেশনাল সেশন, পোস্টার সেশন ওপেনিং, পোস্টার সেশন জাজমেন্ট ফ্রম দ্যা ডিসপ্লে, ডব্লিউআইই সেশন: প্যানেল ডিসকাশন অ্যান্ড ইন্টারেক্টিভ সেশন, ইন্টারেক্টিভ সেশন: ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, স্পন্সর স্লট, নেটওয়ার্কিং, ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং স্কিলস, স্যোশাল অ্যান্ড কালচারাল ইভেন্ট, মোটিভেশন উইথ ফান, প্রাইজ গিভিং ফর ইন্টারেক্টিভ সেশন।
কংগ্রেসে অংশগ্রহণের জন্য প্রথম দফায় ৭৫০ জন নিবন্ধন করে। পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪০০ জনকে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘রাইজিংবিডি ডটকম’।

