ঢাকাThursday , 3 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজের ব্রাফেটময় জয়

Link Copied!

West Indies v Zimbabwe - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয়টিতে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে দুবাইয়ের শারজায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ক্রেইগ ব্রাফেটের চমৎকার ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটে জয় পেয়েছে ক্যারিবীয়রা।
প্রথম ইনিংসে পাকিস্তানের ২৮১ রানের পর ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৪২ রানে অপরাজিত থাকেন ব্রাফেট। ৩৩৭ রানে দল প্রথম ইনিংসে অলআউট হলেও অপরপ্রান্তে চমৎকার ইনিংস নিয়ে অপরাজিত থেকে দলকে ভরসা দিয়েছেন ব্রাফেট।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২০৮ রান অলআউট হলে জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ওয়েস্ট ইন্ডিজের। গতকাল চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১৪ রানে ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা। ৪৪ রানে ব্রাফেট ও ৩৬ রানে শান দোরিচ অপরাজিত ছিলেন। ১৩ ম্যাচের জয়খরা কাটাতে আজ পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেটে ৩৯ রান দরকার হয় ওয়েস্ট ইন্ডিজের।
আজ ব্যাট করতে নেমে কোনো উইকেট হারাতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। গতকালের অপরাজিত দুই ব্যাটস্যামান ব্রাফেট ও শান দোরিচ দুজনেই সমান ৬০ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এ জয়ে ২-১ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচেছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার দায়িত্ব নেওয়ার পর কোনো টেস্টে জয় পাননি। তাই তরুণ এ অধিনায়কের কাছে ম্যাচটি বেশ স্মরণীয় হয়ে থাকবে। ব্যাট হাতে চমৎকার পারফরম্যান্সে দলের জয়ে ভূমিকা রাখার জন্য ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান ক্রেইগ ব্রাফেট। আর ২১ উইকেট পাওয়ায় ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার উঠে পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহের হাতে।