ঢাকাThursday , 3 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেট ব্যবহারে এগিয়ে মোবাইল

Link Copied!

mobileবিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : এটা অস্বীকার করা যাবে না যে, প্রযুক্তি বিশ্বে বর্তমানে স্মার্টফোন খুবই প্রভাবশালী। এবং এই মোবাইল ডিভাইস এবার প্রথমবারের মতো ইন্টারনেট প্লাটফর্ম হিসেবে ডেস্কটপকে হারিয়ে বিশ্বের শীর্ষস্থান দখল করেছে।
অর্থাৎ বিশ্বব্যাপী ইন্টারনেট বর্তমানে ডেস্কটপের চেয়ে মোবাইল এবং ট্যাবলেট ডিভাইস থেকে বেশি ব্যবহার করা হচ্ছে।
ওয়েব বিশ্লেষণ কোম্পানি স্টারকাউন্টারের গবেষণায় দেখা গেছে, অক্টোবর মাসে বিশ্বব্যাপী মোবাইল ও ট্যাবলেট ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার ৫১.৩ শতাংশ এবং ডেস্কটপ থেকে ইন্টারনেট ব্যবহার ৪৮.৭ শতাংশ।
গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে, ডেস্কটপে ইন্টারনেট ব্যবহারের একটি ক্রমাগত পতন চলছে এবং ২০০৯ সাল থেকে ওয়েব ব্রাউজিংয়ের জন্য মোবাইল ডিভাইসের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি হয়েছে।
দেশভেদে যদিও এই তথ্যের তারতম্যে রয়েছে কিন্তু স্টারকাউন্ডারের প্রধান নির্বাহী অডহান কালেন পরামর্শ হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে এখনি এই বিষয়টিকে আমলে নেওয়া উচিত এবং নতুন ট্রেন্ড গ্রহণ করে মোবাইলভিত্তিক উদ্যোগে পরিবর্তিত হওয়া জরুরি। প্রতিষ্ঠান এবং পেশাদারদের ইন্টারনেটের ক্ষেত্রে মোবাইলভিত্তিক পদ্ধতি সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে এবং এই প্রবণতা বিপরীত হবার সম্ভাবনা কম।
মোবাইল সামঞ্জস্য ক্রমবর্ধমান তাৎপর্যপূর্ণ প্রসঙ্গের আরো একটি কারণ সম্পর্কে কালেন বলেন, গুগল তার মোবাইল সার্চ ফলাফলের ক্ষেত্রে মোবাইলবান্ধব ওয়েবসাইটগুলোতে প্রাধান্য দিচ্ছে।
এ বছরের জুন মাসে গুগল বিনা মূল্যে একটি অনলাইন টুল https://testmysite.thinkwithgoogle.com চালু করেছে, যার মাধ্যমে যেকোনো ওয়েবসাইট মোবাইল উপযোগী সাইট হিসেবে কতটা উন্নত বা অনুন্নত যা যাচাই করা যায় এবং গুগল এ ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে কীভাবে উন্নত মোবাইলবান্ধব সাইট করা যাবে।