ঢাকাWednesday , 2 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তরঙ্গ দৃশ্য করব

Link Copied!

pujarini_ghoshটলিউড অভিনেত্রী পূজারিনি ঘোষ। এর আগে পোস্টমাস্টার, কলকাতা কলিং সিনেমায় অভিনয় করে সকলের নজর কেড়েছেন তিনি। তার পরবর্তী সিনেমা কুহেলি।
সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর থেকে পূজারিনিকে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কারণ এতে খোলামেলা দৃশ্যে দেখা গেছে তাকে। তবে চরিত্রের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পূজারিনি।
কুহেলি সিনেমার মুক্তিকে সামনে রেখে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন পূজারিনি। সেখানে ট্রেইলারে তার সাহসী দৃশ্য প্রসঙ্গে বলেন, ‘দেখুন আমাকে বলা হয়েছিল, সাহসী চরিত্র হওয়ায় অনেকেই এই চরিত্রটি করতে চাচ্ছিলেন না। কলকাতায় সাহসী চরিত্র বলতে সকলে বোল্ড সিন ভাবে। অনেকেই করতে চায় না। আবার এটা করার জন্য নির্দিষ্ট কিছু অভিনেত্রীকে অ্যাপ্রোচ করা হয়। এটাই সবাই ভাবে। কিন্তু এই চিত্রনাট্য পেয়ে আমার নিজেকে গর্বিত মনে হয়েছে। এটাকে যতটা সম্ভব বাস্তবতার কাছাকাছি রাখার চেষ্টা করেছি। আমার চরিত্রে অনেকগুলো লেয়ার আছে। এ জন্য নিজেকে অনেকটা ভাঙতে হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মানুষ সমালোচনা করতেই সব সময় ভালোবাসে। আর বাঙালি তো এটাই। আসলে ভাবনা চিন্তায় একটু পিছিয়ে রয়েছি। আমি বাঙালি হয়েই কথাটা বলছি, আর একজন নতুন অভিনেত্রী এসেই এত সাহস দেখাচ্ছে এটা নিয়ে তো সমালোচনাই হবে।’
শুটিংয়ে সাহসী দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে পূজারিনি বলেন, ‘ইন্দ্রাশিসের সঙ্গে সিনেমার আগে আলাপ ছিল না। ফলে ইনিশিয়াল আইজ ব্রেক করতে সময় লেগেছিল। কিন্তু পরে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়।’
ক্যামেরার সামনে খোলোমেলা হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘যদি চরিত্রের জন্য খোলামেলা বা অন্তরঙ্গ দৃশ্য প্রয়োজন হয় এবং তা সঠিকভাবে শুট করা হয় তাহলে কোনো আপত্তি নেই। কারণ জোর করে তো কিছু করা হচ্ছে না। এটা তো আর পর্নোগ্রাফি নয়।’
কুহেলি সিনেমাটি পরিচালনা করেছেন দেবারতি গুপ্ত। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।