ঢাকাWednesday , 2 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ছাড়ল ইংল্যান্ড ক্রিকেট দল

Link Copied!

englandনিজস্ব প্রতিবেদক : সফল একটি সফর শেষে বাংলাদেশ ছাড়ল ইংল্যান্ড ক্রিকেট দল। ভারতের বিপক্ষে পরবর্তী সফরের জন্য মুম্বাইয়ের উদ্দেশে আজ ঢাকা ছেড়েছে কুক-মঈন-স্টোকসরা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুপুর ১২.১৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে ইংল্যান্ড ক্রিকেট দল। তিন দিনেই ঢাকা টেস্টের নিষ্পত্তি হলেও বাকি দুইদিন বাংলাদেশে ছিলেন তারা। আগে থেকেই ফ্লাইট বুকিং দিয়ে রাখায় দুদিন বেশি থাকতে হয়েছে তাদের। এ দুদিন হোটেলে সুইমিং ও জিম করে সময় কাটিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা।
বাংলাদেশের কন্ডিশনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি ইংল্যান্ড। বিশেষ করে বাংলাদেশি স্পিনারদের কাছে বারবার হারতে হয়েছে তাদের। ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও টেস্টে ১-১ ব্যবধানে ড্র করেছে তারা। বাংলাদেশ অধ্যায় শেষে এবার ভারত মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে ইংলিশরা।
দলটির কোচ ট্রেভর বেইলিসের বিশ্বাস তার শিষ্যরা ভারতের মাটিতে ঠিকই স্বরূপে ফিরে আসবে। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেইলিস টেস্ট স্কোয়াডে বড় পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন। ভারতে ৫টি টেস্ট, ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড।