ঢাকাWednesday , 2 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস লিগে মেসির নতুন রেকর্ড

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : শেষ দুই ম্যাচে বার্সেলোনার জার্সিতে গোল করে রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরও একটি রেকর্ডের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন এ সুপারস্টার।
ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতকাল ৩-১ গোলে হেরেছে বার্সা। গার্দিওলার কৌশলের কাছে কাল হারতে হয়েছে মেসি-নেইমার-সুয়ারেজদের নিয়ে গড়া তারকাবহুল দল বার্সেলোনাকে। তবে বার্সার হারের দিনও একমাত্র গোলটি এসেছে কাতালান ক্লাবটির সেরা তারকা মেসির কাছ থেকে। আর ওই এক গোলেই চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস লেখলেন পাঁচ বারের ফিফা ব্যালন ডি’অর জয়ী তারকা।
ম্যানসিটির বিপক্ষে এক গোলের ফলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে এখন সর্বোচ্চ গোল মেসির। এর আগে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৫৩ গোল নিয়ে সর্বোচ্চ স্থানটি ধরে রেখেছিলেন রাউল গঞ্জালেস। নিজের দীর্ঘ ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও শালকের হয়ে খেলে এ রেকর্ড গড়েছিলেন রাউল। এবার ৫৪ গোল করে স্প্যানিশ প্রাক্তন এ ফুটবলারকে ছাড়িয়ে গেলেন মেসি।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গ্রুপপর্বে ৫১টি গোল রয়েছে।