ঢাকাWednesday , 2 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে বার্সাকে হারাল ম্যানসিটি

Link Copied!

mansityস্পোর্টস ডেস্ক : শেষ পাঁচ বারের দেখায় বার্সেলোনার বিপক্ষে কখনো জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে এবার সিটিজেনদের সেই অধরা জয় দেখা দিল পেপ গার্দিওলার হাত ধরেই।
গ্রুপ ‘সি’ তে প্রথম লেগে বার্সার ঘরের মাঠে ৪-০ গোলে হেরেছিলে ম্যানসিটি। কিন্তু ঘরের মাঠে গার্দিওলার কৌশলে কি দারুণভাবেই না ঘুরে দাড়িয়েছে তারা। অবশেষে অনেক প্রতীক্ষার পর ইতিহাদ স্টেডিয়ামে বার্সাকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।
মঙ্গলবার রাতে সিটির মাঠে ম্যাচের ২১ মিনিটে মেসি শুরুতে গোল করে দুঃস্বপ্ন উপহার দিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। নেইমারের পাস থেকে ডি বক্সে বা পায়ের দারুণ শটে সিটির জাল কাঁপান তিনি। কিন্তু আর্জেন্টাইন এ তারকার গোলের পর আর কোনো গোল হজম করতে হয়নি ম্যানসিটিকে।
ম্যাচের ২৭ মিনিটে নেইমার গোলের দারুণ সুযোগ একটি সুযোগ পেলেও বল কর্নারে পাঠিয়ে দিয়ে বিপদ মুক্ত হয় ম্যানসিটি। এ সময় প্রতিরোধ গড়ে তোলে স্বাগতিকরা। ফলে ম্যাচের ৩৯ মিনিটে গুনডোগানের গোলে সমতায় ফেরে ম্যানসিটি। জার্মান এ তারকাকে গোলটি করতে সহায়তা করেন রহিম স্টালিং।
বিশ্রাম শেষে ম্যাচের ৫১ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। বেলজিয়াম তারকার এ গোলে সহায়তা করে সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জি ও আগুয়েরো। এরপর ম্যাচের ৭৪ মিনিটে ডি ব্রুইনের সহায়তায় গুনডোগানের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। এরপর আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার প্রশিক্ষিত দলটি।
এ ম্যাচে হারলেও চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষেই আছে লুইস এনরিকের বার্সা। ৭ পয়েন্ট নিয়ে এর পরেই আছে ম্যানসিটি।