ঢাকাWednesday , 2 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অমরনাথ-ওয়াহর পর শফিক

Link Copied!

asad-sofiqস্পোর্টস ডেস্ক : আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন আসাদ শফিক। ক্রিকেটের পরিভাষায় যেটিকে বলা হয়ে থাকে ‘পেয়ার’।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান শারজাহ টেস্টেও দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে এক বছরে দুটি ‘পেয়ার’ পাওয়া মাত্র তৃতীয় টপ অর্ডার ব্যাটসম্যান (১ থেকে ৬ নম্বর) তিনি।
আগের দুজন ভারতের মহিন্দার অমরনাথ ও অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ। তারা দুজন অবশ্য এক সিরিজেই দুটি ‘পেয়ার’ পেয়েছিলেন।
১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কানপুর টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার পর কলকাতা টেস্টেও রানের খাতা খুলতে পারেননি অমরনাথ। মাঝে দিল্লি টেস্টেও এক ইনিংসে ডাক মেরেছিলেন তিনি, আরেক ইনিংসে করেছিলেন ১ রান। নইলে টানা ছয় ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার বিরল কীর্তি গড়তেন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্টে এখন পর্যন্ত টানা ছয় ইনিংসে শূন্য রানে আউট হওয়ার ঘটনা নেই। টানা পাঁচ ইনিংসে আছে তিনটি।
আর মার্ক ওয়াহ ১৯৯২ সালে শ্রীলঙ্কা সফরে টানা চার ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন। অমরনাথ-ওয়াহ এবার সঙ্গী পেলেন।
যেকোনো ব্যাটিং পজিশনে বছরে দুটি ‘পেয়ার’ পাওয়া দ্বিতীয় পাকিস্তানি ব্যাটসম্যান শফিক। এর আগে ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে দুই ইনিংসে ডাক শূন্য রানে আউট হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টেও ‘পেয়ার’ পেয়েছিলেন সাব্বির আহমেদ।