বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী কাজল ও অজয় দেবগন। বাস্তব জীবনে তারা সুখী দম্পতি। যদিও পর্দায় জুটি বেঁধে তেমন সফলতা পাননি তারা।
এক সময় অভিনয়ে নিয়মিত থাকলেও বেশ কিছু দিন ধরেই পর্দায় অনিয়মিত কাজল। তবে অজয়ের শিবে সিনেমায় একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
কিন্তু কাজল-অজয়কে একসঙ্গে দেখতে চায় তার ভক্তরা। এবার সে পথই সুগম হতে যাচ্ছে। কিন্তু কাজলের সঙ্গে অভিনয় করতে শর্ত জুড়ে দিয়েছেন অজয় দেবগন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কাজল-অজয় একসঙ্গে পর্দায় ফিরতে চান কিন্তু তার জন্য জমজমাট চিত্রনাট্য হতে হবে। নারী কেন্দ্রিক একটি চরিত্রে নাম ভূমিকায় কাজলকে চিন্তা করেই নাকি ইতোমধ্যে একটি চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে।
অন্য কোনো পরিচালকের সঙ্গেও তারা কাজ করতে রাজি। তবে শর্ত একটাই গল্পে চমক থাকতে হবে। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন অজয়।

