বিনোদন ডেস্ক : অভিনেত্রী আনুশকা শর্মা জানিয়েছেন, সহ-অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিত্বে তিনি মুগ্ধ।
গত ২৮ অক্টোবর মুক্তি পায়েছে করণ জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি। এতে অভিনয় করছেন আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই, রণবীর কাপুর, ফাওয়াদ খান প্রমুখ।
আনুশকা বলেন ‘ সিনেমায় আমার সঙ্গে তার (ঐশ্বরিয়া) একটি দৃশ্য রয়েছে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি খুবই আন্তরিক।’
তিনি আরো বলেন, ‘তিনি খুবই অনুপ্রেরণাদায়ক। তার সঙ্গে পর্দায় হাজির হওয়া খুবই আনন্দের বিষয়। আমি শুধু তার সৌন্দর্যে নয় তার ব্যক্তিত্বেও মুগ্ধ। আপনি যদি তার কাজ এবং ব্যক্তিত্ব খেয়াল করেন তাহলে আপনিও মুগ্ধ হবেন।’
রাব নে বানাদি জোড়ি সিনেমায় আনুশকাকে নিতে আদিত্য চোপড়াকে নিষেধ করেছিলেন করণ। এখন তার সঙ্গে কাজ করছেন এ অভিনেত্রী। এটি তার কাছে বড় প্রাপ্তি কি না? এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমি একটি বিষয় বিশ্বাস করি, আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনার সম্পর্কে মানুষের মন্তব্য পরিবর্তন করতে পারবেন। এটি তার মহানুভবতা যে, জাতীয় টেলিভিশন চ্যানেলে তিনি তার কথা ফিরিয়ে নিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই করণের সিনেমায় অভিনয় করতে চেয়েছি, তাই আগে কী হয়েছে এটি কোনো বিষয় নয়। কেউ আমাকে কোনো সিনেমায় নিতে চাইছিলেন না এবং পরবর্তীতে তার সিনেমায় নিয়েছেন এটি অবশ্যই একটি বড় ব্যাপার।’

