ঢাকাMonday , 31 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের জয়ে অশ্বিন-সাঙ্গাকারার অভিনন্দন

Link Copied!

tem-bdস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অর্জন। মিরপুরে কাল ঐতিহাসিক এই টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিন টুইট করেছেন, ‘দুর্দান্ত জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। প্রিয় ভেন্যুতে স্মরণীয় টেস্ট জয় তোমাদের।’
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অনেক প্রাক্তন ক্রিকেটারও। শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা টুইট করেছেন, ‘বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্স। চমৎকার জয়। অভিনন্দন সবাইকে। ইংল্যান্ডকে খুব একটা স্বস্তিকর দেখাল না এই কন্ডিশনে।’
আরেক লঙ্কান রাসেল আরনল্ড টুইট করেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয়ে বাংলাদেশকে অভিনন্দন… এটি এল অবশেষে!!’
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ টুইট করেছেন, ‘কী দুর্দান্তভাবেই না টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। মেহেদী হাসান। দারুণ সিরিজ। বাংলাদেশ ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে।’