ঢাকাMonday , 31 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেনোভোর ২-ইন-১ সুবিধার ট্যাবলেট পিসি

Link Copied!

laptopবিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এসেছে লেনেভো ব্র্যান্ডের ‘আইডিয়াপ্যাড মিক্স ৩১০’ মডেলের ২-ইন-১ সুবিধার ট্যাবলেট পিসি। এই ট্যাবলেট পিসিটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি ট্যাবলেট এবং ল্যাপটপ দুইভাবেই ব্যবহার করা যায়। অর্থাৎ এর কিবোর্ড থেকে ট্যাবটি সম্পূর্ণ আলাদা করা যায়, যা ব্যবহারের জন্য খুবই উপযোগী।
ট্যাবলেট পিসিটিতে রয়েছে ইন্টেল অ্যাটম কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ (যা ৬৪ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে), ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের সুবিধা।
১০ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেট পিসিটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে প্রিলোডেড উইন্ডোজ ১০ হোম ভার্সন। ছোট আকৃতির এবং সহজ ব্যবহারযোগ্য এই ট্যাবলেট পিসির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৫০০ টাকা।
লেনেভো আইডিয়াপ্যাড মিক্স ৩১০ ট্যাবলেট পিসি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ট্যাবলেট পিসিটিতে ২ বছরের (১ বছর সরাসরি এবং আরো ১ বছর ক্রেতার পক্ষ থেকে রেজিস্ট্রেশেনের মাধ্যমে) ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সুবিধা রয়েছে। আরো জানতে ভিজিট: https://globalbrand.com.bd।