ঢাকাSunday , 30 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি এমপিও শিক্ষকদের অক্টোবরের বেতন ব্যাংকে

Link Copied!

mausiনিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকার ১২টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার মাউশির সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, তাদের বেতন-ভাতা অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন।