ঢাকাSaturday , 29 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেইলার ‘রোমান্টিক নয়’

Link Copied!

romanticবিনোদন ডেস্ক : ‘আরে কলকাতা একটা বড় শহর। সেখানে একটি চাকরি জোগাড় করা এত সহজ কিছু না।’ বেশ উত্তেজিত হয়ে ফোনের অপর প্রান্ত থেকে সাহেব ভট্টাচার্যকে কথাগুলো বলেন তার বাবা।
পরের দৃশ্যে দেখা যায়, গভীর রাতে রুমে অস্থির সাহেব পায়চারি করছে। হাতে সিগারেট। পরের দৃশ্যে বেশ অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় এই অভিনেতাকে। ‘রোমান্টিক নয়’ শিরোনামের সিনেমার ট্রেইলারে এমন দৃশ্য দেখা যায়। সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিনেমার ট্রেইলারটি।
সিনেমার গল্পে দেখা যাবে, গল্পের কেন্দ্রীয় চরিত্র শেখর। ভালো কাজ পাওয়ার আশায় সে কলকাতায় আসে। ঘটনাচক্রে এক জিমে শেখরের সঙ্গে পরিচয় হয় একটি ছেলের। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয়। সেই ছেলেটির বাড়িতেই আশ্রয় নেয় শেখর। ক্রমে শহরে বন্ধু বান্ধবের সংখ্যা বাড়তে থাকে শেখরের। পরিচয় হয় সুমিতা নামে একটি মেয়ের সঙ্গে। সবমিলিয়ে ভালোই কাটছিল শেখরের জীবন। কিন্তু হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে শেখরের মা। মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। শেখর চরিত্রটি রূপায়ন করেছেন সাহেব ভট্টাচার্য।
রাজীব চৌধুরী পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন, প্রিয়াঙ্কা সরকার, জুন মালিয়া, সায়নী দত্ত, রাজেশ শর্মা, প্রদীপ মুখার্জি, পাপিয়া সেন সহ অনেকে। আগামী নভেম্বরের মাঝামাঝি সময় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।