ঢাকাSaturday , 29 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুযোগের অপেক্ষায় পরিণীতি

Link Copied!

porinitiবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অভিনয় গুণে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ঢের। তবু একটি সুযোগের জন্য মুখিয়ে আছেন এই অভিনেত্রী।
তবে তা অন্য কিছুর জন্য নয়, বোন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করতে চান তিনি। আর এ জন্য অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে অভিনয়ের বিষয়ে অনেক দূর এগিয়েছেন তারা। এখন অপেক্ষা শুধু ভালো একটি চিত্রনাট্যের। তাহলেই একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে এই দুই বোনকে।
এ প্রসঙ্গে পরিণীতি চোপড়া বলেন, ‘প্রিয়াঙ্কার সঙ্গে এক ফ্রেমে অভিনয় করার সুযোগটা কবে আসবে আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছি। শুধু বড় পর্দা নয়, কোনো জিঙ্গেল বা সিনেমার প্লে-ব্যাক হলেও প্রিয়াঙ্কার সঙ্গে গলা মেলাব। যদি এ ধরণের অফার আসে তবে তা লুফে নিব।’
গত দুই বছর রুপালি পর্দায় দেখা যায়নি কিলদিল সিনেমা খ্যাত এ অভিনেত্রীকে। তার পরবর্তী সিনেমা মেরিপেয়ারিবিন্দু। সিনেমাটি পরিচালনা করছেন অক্ষয় রায়। এতে পরিণীতির বিপরীতে দেখা যাবে আয়ুষ্মান খোরানাকে। কিছুদিন আগে রোহিত ধাওয়ানের সিনেমা ‘ঢিসুম’র ‘জানেমান’ শিরোনামের একটি আইটেম গানে কোমর দুলিয়েছেন পরিনীতি। এতে লাস্যময়ী পরিনীতিকে পাবেন দর্শক। শুধু তাই নয় গানে একটি চুম্বন দৃশ্যেও দেখা যাবে পরিণীতি-বরুণকে।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়া কোয়ান্টিকো টিভি সিরিজের অ্যালেক্স প্যারিস চরিত্রে মাধ্যমে মার্কিন মুলুকেও এখন জনপ্রিয়। তাকে পরবর্তীতে দেখা যাবে হলিউডের ‘বেওয়াচ’ সিনেমায়। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি বর্তমানে তার প্রযোজনা সংস্থার একটি পাঞ্জাবি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।