ঢাকাSaturday , 29 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেউ এগিয়ে নেই, ফিফটি-ফিফটি

Link Copied!

moyen-aliস্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে ২২০ রানে অলআউট করে স্বস্তিতে ছিল ইংল্যান্ড। কিন্তু দিন শেষে স্কোরবোর্ড তাদের মুখের হাসি কেড়ে নিয়েছে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৫০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা। তামিম ইকবাল প্রথম দিন শেষে কোনো দলকেই এগিয়ে রাখেননি। তামিমের সুরে সুর মিলিয়েছেন ইংল্যান্ড দলের স্পিন অলরাউন্ডার মঈন আলীও।
বল হাতে ৫ উইকেট নিয়ে মঈন আলী বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিয়েছেন একাই। সেঞ্চুরিয়ান তামিম ইকবালের উইকেটের পাশাপাশি, মুমিনুল হক, মুশফিকুর রহিম, টেস্টে ক্রিকেটের নতুন মুখ মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বীর উইকেট নেন ডানহাতি এ স্পিনার। ৬৩.৫ ওভার ফিল্ডিংয়ের পর ২.১ ওভার ব্যাটিং করতে হয়েছে মঈন আলীকে। নিশ্চিতভাবেই এ পরিস্থিতি তৈরি হবে তা ভাবেননি মঈন।
এজন্য কোনো দলকেই এগিয়ে রাখতে পারেননি এ ইংলিশ ক্রিকেটার। সংবাদ সম্মেলনে মঈন আলী বলেছেন,‘ক্রিকেটে দারুণ একটি দিন গেল। নিশ্চিতভাবেই ৩টি উইকেট আমাদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তবে বাংলাদেশকে ২২০ রানে আটকাতে পারায় আমরা খুশি। ১৭১ রান থেকে ২২০ রানে সবকটি উইকেট তুলে নেওয়া কঠিন। এ মুহুর্তে কেউ এগিয়ে নেই। ফিফটি-ফিফটি!’
নিজেদের ব্যাটিং পরিকল্পনা তিনি বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য বড় দুটি জুটি গড়া। আমরা যদি ওদের রান টপকে যেতে পারি নিশ্চিতভাবেই আমরা এগিয়ে যাব।’
ক্যারিয়ারে প্রথমবারের মত বল হাতে ৫ উইকেট পেয়েছেন মঈন আলী। বল হাতে দূত্যি ছড়িয়ে তিনি সন্তুষ্ট। নিজের বোলিং নিয়ে স্পিনার বলেছেন, ‘৫ উইকেট পেয়ে সত্যিই আমি খুব খুশি। তবে আমি ভিন্ন একটি কারণে খুশি। আজ অনেকগুলো ওভার মেডেন (৫) করতে পেরেছি; সচরাচর যেগুলো হয় না। টাইট বোলিং করতে চেয়েছি। সেটা করতে পারায় আমি বেশি খুশি। তৃতীয় স্পেলে ভালো বোলিংয়ের ফল পেয়েছি।’