ঢাকাSaturday , 29 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে পারবে কিউইরা?

Link Copied!

newzelandস্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা। প্রথম ওয়ানডেতেও বড় ব্যবধানে হার। দুই সপ্তাহের ব্যবধানে সেই নিউজিল্যান্ডই এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে।
ভারতের মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। আজ বিশাখাপত্তমে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে জিতলে নতুন ইতিহাস গড়বে কিউইরা। ইতিহাস গড়তে পারবে কেন উইলিয়ামসন, রস টেলররা?
বিশাখাপত্তমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
সিরিজের প্রথম ও তৃতীয় ওয়ানডে জিতেছিল ভারত। নিউজিল্যান্ড জিতেছে দ্বিতীয় ও চতুর্থ ম্যাচ। তাতে সিরিজে এখন ২-২ সমতা। আজ বিশাখাপত্তমে তাই রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় সবাই।
বিশাখাপত্তমে খেলা পাঁচ ওয়ানডের চারটিই জিতেছে ভারত। একমাত্র হার ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল ১৯৯৫ ও ১৯৯৯ সালে।