ঢাকাSaturday , 29 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২,২৯০ টাকায় নকিয়ার নতুন মোবাইল

Link Copied!

nokiaবিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : এমএমডিএস বাজারে নিয়ে এসেছে নকিয়া ২১৬ মডেলের নতুন ফিচার ফোন। ডুয়েল সিম সুবিধার এই ফিচার ফোনটিতে অ্যাপস ও গেমস এর মাধ্যমে বিনোদন উপভোগ করা যাবে। এক্ষেত্রে রয়েছে অপেরা মোবাইল স্টোর থেকে অ্যাপ ও গেমস ব্যবহারের সুবিধা।
ইন্টারনেট ব্যবহারযোগ্য নকিয়া ২১৬ ডুয়েল সিম ফিচার ফোনটিতে ছবি তোলার জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ রিয়ার ও ফ্রন্ট ভিজিএ ক্যামেরা। ফোনটির স্ক্রিন ২.৪ ইঞ্চি।
বিনোদন এবং গান শোনার জন্য রয়েছে এফএম রেডিও, এমপিথ্রি এবং ভিডিও প্লেয়ার এবং হেডসেটের জন্য আছে ব্লুটুথ অডিও সাপোর্ট। ফোনটি ২০০০টির মতো কনটাক্ট ধারণ করতে পারে এবং ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড। ফোনটির রেয়ার ক্যামেরার এলইডি ফ্ল্যাশ বিল্ট-ইন টর্চলাইটের চেয়েও দুইগুণ বেশি আলো সৃষ্টি করে, যা প্রয়োজনের সময় দ্বিগুণ আলো দিতে সক্ষম।
আকর্ষণীয় ডিজাইনের এই মোবাইলটি টেকসই পলিকার্বনেট সেল দিয়ে আবরিত এবং এর দীর্ঘস্থায়ী ব্যাটারি দেবে আরো বেশি সময় ধরে মোবাইল ব্যবহারের সুবিধা। নকিয়া ২১৬ ডুয়েল সিম ফোনটির মূল্য ২,২৯০ টাকা এবং এটি কালো, ধূসর এবং নীল রঙে বাজারে এসেছে।
‘মাইক্রোসফট ফিচার ফোনগুলো হচ্ছে বেশ কিছু নির্ভরযোগ্য ফোনের একটি সমাহার যা তার ব্যবহারকারীকে চলার পথে যুক্ত থাকা এবং আরো নতুন কিছু আবিষ্কার এবং অর্জন করার সার্মথ্য দেয়। ফোনগুলো দীর্ঘস্থায়ী, ব্যবহারিক, সুন্দর ডিজাইন করা এবং অনেক কম মূল্যের বিনিময়ে অনেক বেশি সুযোগ সুবিধা দেয় ব্যবহারকারীদের।’- সান্দীপ গুপ্তা, জেনারেল ম্যানেজার, ইমার্জিং এশিয়া মার্কেট।
তিনি আরো বলেন, ‘নকিয়া ২১৬ ডুয়েল সিম ফোনটি আমাদের মাইক্রোসফট ফিচার ফোন পরিবারের নতুন সদস্য যেটা ব্যবহারকারীকে সাশ্রয়ী মূল্যে যুক্ত থাকার পাশাপাশি তাদের বিনোদনের চাহিদার খোরাক মেটাবে।’