ঢাকাThursday , 27 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজয়ের ভয়

Link Copied!

ajoyবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা-নির্মাতা অজয় দেবগন জানিয়েছেন, তিনি তারকাখ্যাতি হারানোর ভয় পান এবং তার প্রতি দর্শকের ভালোবাসা কমে গেলে এটি তার ওপর প্রভাব ফেলে।
‘আমি তারকাখ্যাতি হারানোর ভয় করি। হ্যাঁ, আপনার এ বিষয়ে ভয় থাকা দরকার। দিনশেষে, দর্শকের ভালোবাসা পাওয়ার বিষয়টি আপনার অভ্যাসে পরিণত হবে এবং হঠাৎ যদি তা বন্ধ হয়ে যায় তাহলে তা সত্যিই আপনার ওপর প্রভাব ফেলবে।’, ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন অজয়।
শিবে এবং অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার মধ্যে বক্স অফিস লড়াই নিয়ে করণ জোহর এবং কামাল আর রহমানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন অজয়।
৪৬ বছর বয়সি এ অভিনেতা বলেন, ‘আমি মনে করি খোলাখুলি কথা বলেছি। আমাকে বলতে বাধ্য করা হয়েছে। কিন্তু তারপরও আমি নিজেকে সংযত রেখেছি।’
বর্তমানে শিবে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত অজয়। এ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হচ্ছে দিলীপ কুমারের নাতনি সায়েশা সাইগালের। আাগমী ২৮ অক্টোবর মুক্তি পাবে শিবে সিনেমাটি।