ঢাকাThursday , 27 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ডিআরএস’ ভালো বোঝেন না তামিম!

Link Copied!

tamimস্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে রেকর্ড পরিমাণ রিভিউ নেওয়া হয়। আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রেও রেকর্ড গড়েন। তবে চট্টগ্রাম টেস্টে জয়ের নায়ক যে-ই হোন না কেন, ভিলেন ছিল ডিআরএস প্রযুক্তি। ঢাকা টেস্টেও যথারীতি আছে ডিআরএস।
ডিআরএস সম্পর্কে তামিম ইকবালের ধারণা থাকলেও বিষয়টি তিনি খুব একটা ভালো বোঝেন না। ডিআরএস পদ্ধতিকে তিনি আজব জিনিস উল্লেখ করে বুধবার বলেন, ‘এটা একটা আজব জিনিস। এটা আমি খুব একটা ভালো বুঝি না। এটা আসলে কিছু সময় থাকবে আমাদের পক্ষে যাবে। কিছু সময় ওটা ওদের পক্ষে যাবে। এ বিষয়টা আসলে অনেকটা ভাগ্যের উপরও নির্ভর করে। আমি মনে করলাম এটা ক্লোজ আউট, কিন্তু আম্পায়ার মনে করল ভিন্ন জিনিস। এসব নিয়ে আমরা আসলে খুব একটা চিন্তিত নই। আমাদের সবকিছুর আগে ভালো খেলতে হবে। ভালো খেলার জন্য যা যা করা দরকার আমরা সেখানেই বেশি ফোকাস করছি। উইকেট বলেন, টস বলেন, ডিআরএস বলেন এগুলো সব পরের বিষয়। আমাদের সবার আগে ভালো খেলতে হবে। ভালো খেললেই সব সম্ভবনা আসবে।’
২৮ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিরিজের শেষ টেস্ট। প্রথম টেস্টটি ২২ রানে জিতে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী ইংল্যান্ড।