ঢাকাThursday , 27 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ই-কমার্সের আওতায় আসছে পোস্ট অফিস

Link Copied!

e_commerceনিজস্ব প্রতিবেদক : দেশের মোট ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিসকে ই-কমার্সের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ই-কমার্স পলিসি কনফারেন্সের তৃতীয় সেশনে ‘বিজনেস লিডারশিপ ডায়ালগ অন ই-কমার্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।
ই-কমার্স সেক্টরে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার মন্তব্য করে তারানা হালিম বলেন, ‘এই সেক্টরের সবাইকে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। বাজারকে প্রতিযোগিতাপূর্ণ করতে হবে। এটা আমাদের কাজ। আমরা এটা করবো।’
‘ই-কমার্সের ভিত্তি গড়ে তুলতে হলে প্রথমেই প্রয়োজন ইন্টারনেটের গতি বৃদ্ধি করা। এর প্রাথমিক কাজ সরকার করে দিয়েছে। এ ছাড়া এই খাতে লেনদেন নিরাপদ ও নিশ্চিত করতে এবং ক্রেতা-বিক্রেতার উভয়ের খরচ কমাতে দেশের ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিসকে ই-কমার্সের সঙ্গে যুক্ত করা হবে।’
বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদের সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ প্রমুখ।
উল্লেখ, কনফারেন্সের প্লাটিনাম স্পন্সর ভিসা, সিলভার স্পন্সর এসএসএল কমার্স এবং নলেজ পার্টনার হিসেবে ছিল কম্পিউটার জগৎ।