ঢাকাWednesday , 26 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের ‘দাঙ্গাল’র ট্রেইলার প্রকাশ

Link Copied!

AMIRবিনোদন ডেস্ক : এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা আমির খান অভিনীত দাঙ্গাল। পোস্টার প্রকাশের পর থেকে সিনেমাটি নিয়ে দর্শকের কৌতূহল আরো বাড়তে থাকে। এবার প্রকাশিত হলো সিনেমাটির ট্রেইলার।
ট্রেইলারের শুরু হয় ফ্ল্যাশব্যাকের মধ্য দিয়ে। মহাবীর ফোগাট অর্থাৎ আমির খান রেসলিং চ্যাম্পিয়নশীপে জয়ী হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় তিনি দেশের জন্য স্বর্ণপদক জিততে পারেননি। পরের দৃশ্যে দেখা যায়, মহাবীর তার গর্ভবতী স্ত্রীকে বলছেন তিনি পারেননি তাতে কী হয়েছে, তাদের ছেলে দেশের জন্য সোনা জিততে পারবে।
কিন্তু তার স্ত্রী চতুর্থবারের মতো কন্যাসন্তানের জন্ম দেন। খুশির মাঝেও মহাবীরের মুখে দেখা যায় হতাশার ছায়া। কারণ তিনি চেয়েছিলেন পুত্রসন্তান। তবে এরপরই ট্রেইলারটি ভিন্ন দিকে মোড় নেয়। মেয়ে ববিতা এবং গীতার মাঝেই নিজের অধরা স্বপ্ন পূরণের আশা খুঁজে পান মাহবীর। এরপরই নিজের স্বপ্নপূরণের কাজে ঝেপে পড়েন তিনি।
দাঙ্গাল সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।