ঢাকাWednesday , 26 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩২ জিবি আইফোন ৭ কিনতে আগ্রহী?

Link Copied!

iphone7বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আপনি যদি দামের কারণে আইফোন ৭ এর ৩২ জিবি ভার্সন কিনতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য হতাশাজনক খবর হচ্ছে, ৩২ জিবি স্টোরেজের ভার্সনটি বেশি স্টোরেজের ভার্সনের তুলনায় উল্লেখযোগ্যভাবে ধীরগতির!
দুইটি পৃথক সাইট কর্তৃক পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, আইফোন ৭ এর ১২৮ জিবি ভার্সনের তুলনায় ৩২ জিবি ভার্সনটির ডাটা রিডিং গতি প্রায় ২০০এমবিপিএস ধীরগতি সম্পন্ন।
বেশি স্টোরেজের ভার্সনটির গতি যেখানে দেখা গেছে ৮৫৬এমবিপিএস, যেখানে ৩২ জিবি আইফোন ৭ মাত্র ৬৫৬এমবিপিএস গতিতে সীমাবদ্ধ।
১২৮ জিবি আইফোন ৭ ভার্সনের তুলনায় ৩২ জিবি আইফোন ৭ হ্যান্ডসেটে ছবি এবং অ্যাপস সহ অন্যান্য ডাটা ইন্টারনাল স্টোরেজে সংরক্ষণ ৮ গুণ বেশি ধীরগতির। যেখানে ৩২ জিবির গতি ৪২ এমবিপিএস, সেখানে ১২৮ জিবির গতির ৩৪১ এমবিপিএস।
স্টোরেজ ভেদে আইফোন ৭ এর এই পারফরম্যান্সের পরীক্ষাটি চালিয়েছ জিএসএম অ্যারেনা এবং আনবক্স থেরাপি। এবং এই পার্থক্য শুধু স্টোরেজের ক্ষেত্রেই নয়।
সেলুলার ইনসাইটস জানিয়েছে, তারা আইফোন ৭ প্লাস এর ভিন্ন ভার্সনেও নেটওয়ার্ক কর্মক্ষমতার পার্থক্য রয়েছে। ইউরোপ এবং যুক্তরাজ্যে যে আইফোন ৭ প্লাস রয়েছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারের আইফোন ৭ প্লাস পরীক্ষা করেছে সাইটটি।
পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এ১৭৭৮ এবং এ১৭৮৪ মডেল- যা ইউরোপ এবং যুক্তরাজ্যের বাজারে রয়েছে সেগুলোর নেটওয়ার্ক নিম্নমানের, যুক্তরাষ্ট্রের বাজারে থাকা এ১৬৬০ এবং এ১৬৬১ মডেলের আইফোন ৭ প্লাসের তুলনায়। এই পার্থক্যের হয়েছে ওয়্যারলেস সিগন্যালের জন্য ব্যবহৃত আলাদা আলাদা মডেম চিপ মডেলগুলোতে থাকায়।
ইউরোপ এবং যুক্তরাজ্যের আইফোন ৭ প্লাস মডেলগুলা ইন্টেল মডেম চিপের মাধ্যমে ফোরজি নেটওয়ার্কে সংযুক্ত হয়, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মডেলগুলোতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের মডেম।
পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কোয়ালকম চিপের মডেমের তুলনায় ৭৫ শতাংশ বাজে নেটওয়ার্ক প্রদান করে ইন্টেল চিপের আইফোন ৭ প্লাস।
এ প্রসঙ্গে সেলুলার ইনসাইটের কর্মকর্তা মিলান মিলানোভিচ দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, ‘সব পরীক্ষায় কোয়ালকম মডেমের আইফোন ৭ প্লাস এর উল্লেখযোগ্য দারুন পারফরম্যান্স দেখা গেছে, ইন্টেল মডেম ব্যবহৃত আইফোন ৭ প্লাস এর তুলনায়।’
তিনি আরো বলেন, ‘অ্যাপল তাদের নতুন আইফোনে দুইটি ভিন্ন ধরনের মডেম নির্মাতা প্রতিষ্ঠানের মডেম ব্যবহার করার সঠিক কারণ কী হতে পারে, সে ব্যাপারে আমরা নিশ্চিত না।’
এদিকে এ ফলাফল এটাও প্রমাণ করছে যে, মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল ব্যর্থতা বা ধীর তথ্য গতির জন্য মোবাইল অপারেটর একমাত্র দায়ী নয়, হ্যান্ডসেট নিজেও এর কারণ হতে পারে।