ঢাকাTuesday , 25 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিলরুবার ‘মনের পাখি বনে’

Link Copied!

dilrubaবিনোদন ডেস্ক : মিড লং শটে পাখির একটি খাঁচা ঝুলছে। পরের দৃশ্যে জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খানকে খাঁচার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকটা উদাসীন তিনি। কিছুক্ষণ পর তাকে গাইতে শোনা যায় ‘মনের পাখি বনে’ শিরোনামের গানটি।
‘মনের পাখি বনে’ শিরোনামের মিউজিক ভিডিওতে দেখা যায় দৃশ্যগুলো। সম্প্রতি এই গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ওয়ালিদ আহমেদ। লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মিলন। সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
বাংলা অনেক জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী দিলরুবা খান। তবে পাগল মন মনরে মন কেন এত কথা বলে এবং ভ্রমর কইয়ো গিয়া গান দুটির মাধ্যমে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা লাভ করেন এই সংগীতশিল্পী। গানগুলো অনেক আগে গাইলেও এখনো তার আবেদন ঠিক আগের মতোই রয়েছে। সংগীত ক্যারিয়ারের ৩০ বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তার এতটুকুও ভাটা পড়েনি।