ঢাকাMonday , 24 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয় দেখছে পাকিস্তান

Link Copied!

pakistanস্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টটি জিতে নেওয়ার পর দ্বিতীয় টেস্টেও জয় দেখছে পাকিস্তান। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৪৫৬ রানের টার্গেট ছুড়ে দিয়েছে তারা।
সেই রান তাড়া করতে নেমে চতুর্থ দিনে ১৭১ রান তুলতেই প্রথম সারির ৪ ব্যাটসম্যানকে হারিয়েছে ক্যারিবিয়ানরা। জয়ের জন্য এখনো তাদের প্রয়োজন ২৮৫ রান। হাতে রয়েছে পুরো একটি দিন ও ৬ উইকেট।
৪৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮ রানে লিওন জনসনকে (৯) হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৬৩ রানে হারায় ড্যারেন ব্রাভোকে (১৩)। ১১২ রানে ফিরে যান মারলন স্যামুয়েলস (২৩)। ১২৪ রানে কার্লোস বার্থওয়েট আউট হওয়ার পর হাল ধরেন জার্মেইন ব্লাকউড ও রোস্টন চেজ। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে দলীয় স্কোরকে ১৭১ রানে নিয়ে দিন শেষ করেছেন। ব্লাকউড ৪১ ও চেজ ১৭ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের ইয়াসির শাহ ২টি উইকেট নিয়েছেন। রাহার আলী ও মোহাম্মদ নাওয়াজ ১টি করে উইকেট নিয়েছেন।
তার আগে ৩৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। আজহার আলী ৫২ ও আসাদ শফিক ৫ রান নিয়ে আজ সোমবার চতুর্থ দিনে ব্যাট করতে নামেন। ১৬৪ রানের মাথায় আজহার আলী ৭৯ রান করে আউট হন। এরপর আসাদ শফিক ৫৮ ও ইউনিস খান ২৯ রান করেন। তাতে ৬৭ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২৭ রান। অধিনায়ক মিসবাহ এরপর ইনিংস ঘোষণা করেন। তাতে পাকিস্তান লিড পায় ৪৫৫ রানের। সেই রান তাড়া করতে নেমে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে তাদের জয় পাওয়াটা এক প্রকার অসম্ভব। এখন দেখার বিষয় পঞ্চম দিনে হারের ব্যবধান কতটুকু কমাতে পারে ক্যারিবিয়ানরা।