ঢাকাSunday , 23 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হতাশায় ভুগেছেন হৃতিক

Link Copied!

hritikবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশান জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে অনেক উত্থান-পতনের মুখোমুখি হয়েছেন। পাশাপাশি হতাশায়ও ভুগেছেন তিনি।
সম্প্রতি ‘এভরিডে হিরোস’ শিরোনামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে কথাগুলো বলেন ৪২ বছর বয়সি এ অভিনেতা।
এ প্রসঙ্গে হৃতিক রোশান বলেন, ‘আমি জীবনে অনেক উত্থান-পতনের মুখোমুখি হয়েছি। হতাশায় ভুগেছি। আর সবার মতো আমিও অনেক বিষয়ে দ্বিধায় পড়েছি। এটি খুবই স্বাভাবিক ব্যাপার। এ বিষয়ে আমাদের খোলামেলা হওয়া দরকার, সরাসরি কথা বলা উচিৎ।’
তিনি আরো বলেন, ‘আমি ব্যক্তিগত জীবনে এ বিষয়গুলোর মুখোমুখি হয়েছি। আমাদের সবাইকে উত্থান-পতনের মধ্যে দিয়ে এগিয়ে চলতে হয়। জীবনে উত্থান-পতনের প্রয়োজন রয়েছে, কারণ এই দুইয়ের মাঝেই আপনি বিকশিত হবেন।’
‘‘যখন আপনি পতনের মধ্যে দিয়ে যাবেন তখন সবচেয়ে বড় বিষয় হলো পরিস্কার চিন্তা-ভাবনা করা। মাঝে মাঝে আপনার মস্তিষ্ক আপনাকে আজে বাজে চিন্তায় মগ্ন করবে। এই সময় আপনার তৃতীয় কোনো ব্যক্তির শরণাপন্ন হওয়া প্রয়োজন এবং তাকে বলুন, ‘আমার সঙ্গে এমন হচ্ছে।’’ বলেন হৃতিক।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত কহনা পেয়ার হ্যায় সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় হৃতিক রোশানের। তিনি জানান, তিনি তার অনেক বন্ধুদের দেখেছেন যারা নীরবে তাদের মানসিক সমস্যাগুলোর সঙ্গে যুদ্ধ করছেন।
ধুম-টু সিনেমা খ্যাত এ অভিনেতা বলেন, ‘এটি এমন একটি বিষয় যা অনেক বছর ধরে আমার মাথায় রয়েছে। মানসিক সমস্যা নিয়ে আমি সব সময়ই প্রশ্নের সম্মুখীন হই। আমার অনেক বন্ধুকে দেখেছি যারা নীরবে এ সমস্যার সঙ্গে লড়াই করছেন।’
‘আমরা যখন পাকস্থলী অথবা কিডনির সমস্যায় ভুগী তখন এটি নিয়ে খোলামেলা কথা বলি। কিন্তু মস্তিষ্কের সময় সমস্যা কোথায়? এটিও শরীরের একটি অঙ্গ। আমরা কথা বলতে ভয় পাই এবং মনে করি, এটি আমাদের ভুল এবং তা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা প্রয়োজন। সব মানুষই কোনো না কোনো সময় মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন।’ বলেন ব্যাং ব্যাং সিনেমা খ্যাত অভিনেতা।
হৃতিক রোশানের পরবর্তী সিনেমা কাবিল। ২০১৭ সালের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মহেঞ্জোদারো।