ঢাকাSunday , 23 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আট সপ্তাহ মাঠের বাইরে ইনিয়েস্তা

Link Copied!

iniestaস্পোর্টস ডেস্ক : আরেকটি ধাক্কা খেল বার্সেলোনা। চোটের কারণে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। লা লিগায় শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের প্রথমার্ধে এনজো পেরেজের ট্যাকলে মাটিয়ে লুটিয়ে পড়েন ইনিয়েস্তা। সঙ্গে সঙ্গেই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
ম্যাচ শেষে বার্সেলোনা জানিয়েছে, ইনিয়েস্তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।
তার মানে আগামী ৪ ডিসেম্বর ‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে ইনিয়েস্তার খেলা নিয়ে শঙ্কা আছে। এর আগে গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলে হারানো ম্যাচে চোট পান জরদি আলবা ও জেরার্ড পিকে।