স্পোর্টস ডেস্ক : ২০০৪ সালে ইংলিশ লিগের ক্লাব চেলসিতে যোগ দিয়ে ক্লাবটিকে শিরোপা জেতান হোসে মরিনহো। ওই সময় নিজের সেরাটার জন্য নিজেকে ‘স্পেশাল ওয়ান’ দাবি করেন তিনি।
এরপর ইউরোপের অন্যতম সেরা ক্লাব ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদে সাফল্যের পর আবারও চেলসি শিবিরে যোগ দেন পর্তুগিজ কোচ মরিনহো।
দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালে চেলসিতে যোগ দিয়ে আবারও ক্লাবটিকে লিগ শিরোপা জেতান মরিনহো। এক সময় নিজেকে স্পেশাল ওয়ান দাবি করলেও বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তা স্বীকার করতে চান না তিনি।
আজ ইংলিশ লিগের অপর ক্লাব চেলসির মুখোমুখি হবে মরিনহোর ম্যানইউ। পুরণো ক্লাবের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে মৌখিক লড়াইয়ে নিজেকে সংযত রাখতে চাইছেন মরিনহো।
নিজের স্পেশালিটি নিয়ে মরিনহো বলেন, ‘ইউনাইটেডের সঙ্গে আমার তিন বছরের চুক্তি রয়েছে। একজন পেশাদার কোচ হিসেবে আমি নিজের সেরাটা এখানে বিনিয়োগ করতে চাই। তিন বছরের মধ্যে আমি কোনো শিরোপা জিততে না পারলেও এখানকার লোকেরা আমাকে ভালো কোচ হিসেবে শিকার করলেও স্পেশাল কিছু মনে করবে না। এখন আমার পুরো ধ্যান-জ্ঞান ইউনাইটেডকে ঘিরে। এটাই আমার পেশাদার ধরন।’

