ঢাকাSunday , 23 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে এগিয়ে রাখলেন ব্রাজিল কোচ

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসেই মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। মহাদেশীয় চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন শিবিরের সেরা তারকা লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিল কোচ টিটে।
মেসির বিশেষ খেলার ধরণ রয়েছে বলে মনে করেন টিটে। তার অধীনে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ চারটি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। কিন্তু এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বলেই নতুন নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে সেলেসাওদের।
মেসির সাম্প্রতিক ফর্ম নিয়ে বেশ চিন্তিত ব্রাজিল ভক্তরা। শেষ তিন ম্যাচে বার্সেলোনার জার্সিতে ছয় গোল করেছেন মেসি। এমন ফর্ম অব্যাহত থাকলে আগামী ১১ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে দারুন কিছু করে দেখাতে পারেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
ব্রাজিল কোচ টিটে মনে করে দলের সেরা তারকা নেইমারও বিশ্বের সেরা তিনজনের মধ্যে একজন। তবে সেলেসাও এই সেনসেশন এবং রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখছেন টিটে।
মেসির প্রশংসা করে টিটে বলেন, ‘তারা তিনজন বিশ্বের সেরা। এ তিনজনই পূর্বে ফিফা ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছিলেন।তারা তিনজন ভিন্ন ভিন্ন প্রজন্মের। বয়সের হিসেবে রোনালদো ও মেসি কিছুটা এগিয়ে। নেইমার তাদের চেয়ে পিছয়ে এবং সে প্রস্ফুটিত হয়ে উঠছে। তবে এই মূহুর্তে মেসিই আমার কাছে সেরা। খেলায় নতুন কিছু নিয়ে আসার জন্য তার বিশেষ ক্ষমতা রয়েছে। তার বিপক্ষে খেলাটা আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ হতে পারে।’