ঢাকাSaturday , 15 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে সেরা দাবি রোনালদোর

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, এ নিয়ে বিতর্কটা দীর্ঘ দিনের। তবে নিজেকে আগেও সেরা দাবি করার পর সম্প্রতি নিজেকে ফের বিশ্বসেরা দাবি করলেন পর্তুগিজ উইঙ্গার।
ইনজুরি থেকে ফিরে এসে দারুণ ফর্মে রয়েছে রোনালদো। এ বছরই ফ্রান্সে তার নেতৃত্বে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরো শিরোপা ঘরে তোলে পর্তুগাল। সম্প্রতি ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে দারুণ পারফর্ম করে চলছেন তিনি। ইউরো এবং ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য এবার ব্যালন ডি’অরের জন্য ফেবারিট ভাবা হচ্ছে তাকে।
বিশ্বকাপ বাছাইয়ে দেশের হয়ে দুই ম্যাচে রোনালদো করেছেন ৫টি গোল। এরপরই নিজেকে বিশ্বসেরা হিসেবে দাবি করলেন সিআর সেভেন। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘আমার মাথায় সব সময় কাজ করে যে, আমিই বিশ্বসেরা ফুটবলার। এ কারণেই প্রতিদিন আমি খুব কঠিন পরিশ্রম করি। সঙ্গে থাকে আমার উচ্চাভিলাস। অন্যদের সঙ্গে এটাই আমার পার্থক্য গড়ে দেয়।’