ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে বিপজ্জনক বললো জাতিসংঘ

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক হিসাবে আখ্যায়িত করেছেন জাতিসংঘ ।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ-রাদ-আল হুসেইন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্প ‘খুবই বিরক্তিকর’। তিনি একেক সময় এক রকম কথা বলেন। তাঁর আচরণ বিভিন্ন সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সর্বশেষ ট্রামকে প্রেসিডেন্ট পদে একজন অযোগ্য ব্যক্তি হিসাবে আখ্যায়িত করে বলেছেন, তিনি আসলে একজন দোকান কর্মচারীর যোগ্যও নন। এর একদিন পরই জাতিসংঘ এমন বক্তব্য দিলেন।
বেশ কিছু দিন ধরেই নির্বাচনী প্রচারে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। নারীদের কটাক্ষ করেও দেয়া তার একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। ট্রাম্প তার নিজ দলের মধ্যে ব্যাপক সমালোচিত হয়ে উঠছে ক্রমেই।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ-রাদ-আল হুসেইন বলেছেন- “ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হন, যে পরিবর্তন আনার কথা তিনি বলেছেন, আর সেটা যদি তিনি করতে চান- তাহলে আমি নি:সন্দেহে বলতে পারি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তিনি একজন বিপজ্জনক প্রেসিডেন্ট হবেন”।
মি: হুসেইন আরও বলেছেন, কোনও দেশের রাজনৈতিক প্রচার-প্রচারণায় হস্তক্ষেপ করার কোনও ইচ্ছা তার নেই এবং সেকারণে তার মন্তব্য নয়। কিন্তু যখন একটি নির্বাচনের প্রচারণা বা ফলাফল যদি এমন হয় যা সাধারণ মানুষের মানবাধিকার ক্ষুণ্ন করবে তা নিয়ে মন্তব্য করার অধিকার আছে বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ-রাদ-আল হুসেইন।
নির্বাচনী প্রচারণা নিয়ে নানা বিতর্কের মাঝে রিপাবলিকান পার্টির নেতা পল রায়ানের সমর্থন হারান ডোনাল্ড ট্রাম্প। এরপর মি: ট্রাম্প বলেছেন, নির্বাচনে জেতার জন্য ডেমোক্রেট নয় বরং তার নিজের দল রিপাবলিকানরাই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে।
রিপাবলিকান পার্টির নেতা পল রায়ানের সমর্থন হারানোর পর তাকে দুর্বল ও অকার্যকর একজন নেতা বলে উল্লেখ করার পাশাপাশি তিন জন ম্যাককেইনকেও নোংরা মুখো বলে গালি দিয়েছেন। কিন্তু তাতে ডোনাল্ড ট্রাম্প যেন সমর্থনই হারাচ্ছেন।
তার বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছিলেন এমন একজন বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প একজন যৌন শিকারির মতো আচরণ করেন। রিপাবলিকান পার্টি যে বিকৃত দানব তৈরি করেছে তাদের উচিত তার দায়িত্ব নেয়া”
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকেই নানা মন্তব্যের মাধ্যমে বিতর্কের জন্ম দিচ্ছিলেন।
মুসলিমদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া, মেক্সিকোর সীমান্তে অভিবাসীদের ঠেকাতে দেয়াল তোলার প্রস্তাব, এরকম নানা মন্তব্যের পর সর্বশেষ নারীদের নিয়ে অশালীন মন্তব্যের কারণে গত কয়েকদিনে তিনি যে দল তাকে নমিনেশন দিয়েছে সেই রিপাবলিকান পার্টিরই অনেক বড় নেতার সমর্থন হারিয়েছেন।