ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুধা সূচকে এবার ১৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

Link Copied!

khudhaনিউজ ডেস্ক : বৈশ্বিক ক্ষুধা সূচকে এবার ১৭ ধাপ পিছিয়ে ৯০তম অবস্থানে বাংলাদেশ। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৩তম। মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করেছে।
বিশ্বের ১১৮টি দেশের ওপর ভিত্তি করে এবারের ক্ষুধা সূচক নির্ধারণ করা হয়েছে। এই সূচক নির্ধারণে চারটি মূল নির্দেশক ব্যবহার করা হয়েছে । এগুলো হলো অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় ওজনের হ্রাস, বয়সের তুলনায় কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার ।
এসব নির্দেশকে ১০০ পয়েন্টে সূচক নির্ধারণ করা হয়। যে দেশ এ ক্ষেত্রে যত কম নম্বর অর্জন করবে, সেখানকার শিশুর অবস্থা তত ভালো; আর যে দেশ ১০০ নম্বর অর্জন করবে, তাদের অবস্থা তত খারাপ। সূচক অনুযায়ী, ৫০ এর বেশি চরম সতর্ক অবস্থা, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ সতর্ক অবস্থা, ২০ থেকে ৩৪ দশমিক ৯ ভয়াবহ, ১০ থেকে ১৯ দশমিক ৯ মধ্যম মাত্রার এবং ৯ দশমিক ৯ এর নিচে নিম্ন ক্ষুধার হার।
২০১৬ সালের যে সূচক প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশ পেয়েছে ২৭ দশমিক ১ পয়েন্ট। অর্থাৎ সূচকে এখনো বাংলাদেশ ভয়াবহ ক্ষুধাকবলিত দেশগুলোর তালিকায় রয়েছে।
এ দেশে মোট জনগোষ্ঠীর ১৬ দশমিক ৪ শতাংশ অপুষ্টিতে ভুগছে। পাঁচ বছরের নিচে থাকা শিশুদের মধ্যে ১৪ দশমিক ৩ শতাংশের উচ্চতার তুলনায় ওজন কম, একই বয়সের শিশুদের মধ্যে ৩৬ দশমিক ৪ শতাংশের আবার তুলনামূলক উচ্চতা কম। এ ছাড়া পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর হার ৩ দশমিক ৮ শতাংশ।