ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী ব্যাংককে ৩৩ লাখ পাউন্ড জরিমানা

Link Copied!

sonali-bankঅর্থনীতি ডেস্ক : মুদ্রা পাচার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের সোনালী ব্যাংক যুক্তরাজ্য (ইউকে) শাখাকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।
যুক্তরাজ্যের আর্থিক খাত তদারককারী কর্তৃপক্ষ ফিন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি (এফসিএ) বুধবার এই জরিমানা করে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ কোটি টাকার বেশি।
একই সঙ্গে পরবর্তী ২৪ সপ্তাহ নতুন গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করে এফসিএ।
সোনালী ব্যাংক ইউকের ৫১ শতাংশ শেয়ারের মালিকানা বাংলাদেশ সরকারের। বাকি অংশের মালিক সোনালী ব‌্যাংক। যুক্তরাজ‌্যে ব্যাংকটির তিনটি শাখা আছে। এর একটি লন্ডনে, অন‌্য দুটি বার্মিংহাম ও ব্রাডফোর্ডে। তবে সম্প্রতি বন্ধ হয়ে গেছে ব্রাডফোর্ড শাখা ।
প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়া এবং রেমিট্যান্স পাঠানোর লক্ষ‌্যে প্রতিষ্ঠিত হয় সোনালী ব‌্যাংক ইউকে। তবে উক্ত জরিমানা ও নিষেধাজ্ঞার ফলে সোনালী ব‌্যাংকের রেমিট্যান্স পাঠানোর স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হবে না বলে বিবিসির খবরে বলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, সোনালী ব‌্যাংক ইউকে শাখাকে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির মুদ্রা পাচার নিয়ন্ত্রণ বিভাগের প্রধান কর্মকর্তা স্টিভেন স্মিথকে ব‌্যাংক খাতের এই ধরনের চাকরিতে নিষিদ্ধ ও ১৮ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
সম্ভাব‌্য মুদ্রা পাচার ঠেকাতে পদ্ধতি উন্নত করতে সোনালী ব‌্যাংককে ২০১০ সালে সতর্ক করেছিল এফসিএ। কিন্তু এর পরের চার বছরেও ব‌্যবস্থার উন্নতি ঘটাতে ব‌্যর্থ হয় সোনালী ব্যাংক ইউকে। যে কারণে এই জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ স্বাধীনের পরপরই যুক্তরাজ্যে সোনালী ব‌্যাংকের কার্যক্রম হয়। তবে অনিয়মের কারণে ১৯৯৯ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০০১ সালের ডিসেম্বরে নতুন করে ইউকে শাখার যাত্রা শুরু হয়।