ঢাকাThursday , 6 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ক সেনা না সরালে যুদ্ধের হুমকি ইরাকের

Link Copied!

iraq-haidar-al-abadiআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর ইরাক থেকে তুরস্ক নিজ সেনাদের সরিয়ে না নিলে তা ‘আঞ্চলিক লড়াইয়ের’ মোড় নিতে পারে । বুধবার এক সংবাদ সম্মেলনে আঙ্কারার উদ্দেশ্যে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।
কুর্দি মিলিশিয়া ও ইসলামিক স্টেটের মতো‘সন্ত্রাসী সংগঠনগুলোর’ বিরুদ্ধে সামরিক অভিযানের মেয়াদ আরো এক বছর বাড়ানোর প্রস্তাব গত সপ্তাহে অনুমোদন করেছে তুর্কি পার্লামেন্ট। মঙ্গলবার ইরাকের পার্লামেন্টে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং তুরস্ককে উত্তর ইরাকে মোতায়েন ২ হাজার সেনা দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
হায়দার আল আবাদি বলেন, ‘ইরাকের বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমরা একাধিকবার তুরস্ককে বলেছি । আমার আশঙ্কা তুরস্কের এই বিপজ্জনক পদক্ষেপ আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে।’  তিনি বলেন, ‘তুর্কি নেতাদের আচরণ অগ্রহণযোগ্য । আমরা তুরস্কের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে চাই না।’
চলতি বছরের প্রথম দিকে উত্তর ইরাকের একটি ঘাঁটিতে সেনা মোতায়েন করে তুরস্ক। দেশটির দাবি, ইরাকের মসুল শহরটিকে আইএসের নিয়ন্ত্রণমুক্ত করতে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিতে এই সেনাদের মোতায়েন করা হয়েছে। তবে তুরস্কের এ দাবি প্রত্যাখান করেছে বাগদাদ।
এদিকে মঙ্গলবার পার্লামেন্টে নিন্দা প্রস্তাব জানানোয় ইরাকি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে আঙ্কারা। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, ‘ আমাদের বিশ্বাস এটি অধিকাংশ ইরাকির দৃষ্টিভঙ্গি নয়।’ অপরদিকে বুধবার বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইরাক সরকার। উত্তর ইরাকে সেনা মোতায়েন প্রসঙ্গে আঙ্কারার বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে খবরে জানানো হয়েছে।