ঢাকাThursday , 6 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাজিয়া মিছিলে নাশকতার সুযোগ নেই

Link Copied!

asaduzzamanনিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে কোনো ধরনের নাশকতা করার সুযোগ নেই। বৃহস্পতিবার হোসেনি দালান এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন ‘হোসেনি দালান থেকে এবার যে তাজিয়া মিছিল বের করা হবে সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গত বছর যে বোমা হামলার ঘটনা ঘটেছে এবার তার সুযোগ নেই।’ তবে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জনগণকেও সজাগ থাকতে হবে বলে জানান তিনি।