ঢাকাWednesday , 5 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলশান হামলায় নিহত জঙ্গির ২ সহযোগীর আত্মসমর্পণ

Link Copied!

bograবগুড়া প্রতিনিধি : গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুল ওরফে পায়েলের সহযোগী আবদুল হাকিম ও তার বন্ধু মাহমুদুল হাসান বিজয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন।
বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার শহীদ টিটু মিলনাতয়নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা আত্মসমর্পণ করেন। এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণ করা জঙ্গিরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম ও গাইবান্ধার সাঘাটা উপজেলার মাহদুল হাসান বিজয়।