ঢাকাWednesday , 5 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডির প্রকৌশলী গ্রেপ্তার

Link Copied!

Arrestনিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপপরিচালক মো. তামজীদ সরওয়ারকে গ্রেপ্তার করেছে দুদক।মঙ্গলবার রাতে মিরপুরের পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের ধরমপাশা থানায় এলজিইডির নয় কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত।
মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১২ সালের ৮ আগস্ট পর্যন্ত ধরমপাশা-জয়শ্রী সড়ক নির্মাণের সময় তামজীদ সরওয়ার ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাৎ করেছেন। তিনি ওই সময় সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তামজীদ সরওয়ার বর্তমানে এলজিইডির ঢাকা আরবান ম্যানেজমেন্ট সাপোর্ট ইউনিটের উপপরিচালক।