আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রায় ৩৮ কোটি ৫০ লাখ শিশু চরম দারিদ্র্যসীমায় বাস করছে। বিশ্বব্যাংক ও ইউনিসেফ ‘এন্ডিং এক্সট্রিম পোভার্টি : অ্যা ফোকাস অন চিলড্রেন’ শীর্ষক এক যৌথ প্রতিবেদনে সোমবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৩ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, উন্নয়নশীল বিশ্বের ১৯ দশমিক ৫ শতাংশ শিশু এমন পরিবারে বাস করে, যাদের জনপ্রতি দৈনিক আয় মাত্র ১ দশমিক ৯০ মার্কিন ডলার বা তার চেয়ে কম। এসব শিশুদের প্রায় অর্ধেকের বাস আফ্রিকার সাব-সাহারা দেশগুলোতে। আর প্রায় এক তৃতীয়াংশ বাস করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেছেন, শিশুরা কেবল চরম দারিদ্রসীমাতেই বাস করছে না, এই দারিদ্র্যের প্রভাব তাদেরকে ক্ষতিও করছে। তার সবচেয়ে বাজে পরিস্থিতিতে রযেছে এবং তাদের মধ্যে কনিষ্ঠ শিশুদের অবস্থা আরো বাজে। কারণ তার বঞ্চনার শিকার হয়, তা তাদের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে।
তিনি বলেন, ‘ এটা অতি বেদনাদায়ক যে আফ্রিকার সাব-সাহারা এলাকার অর্ধেক এবং উন্নয়নশীল দেশগুলো প্রতি পাঁচজনে একটি শিশু চরম দারিদ্র্যতার মধ্য দিয়ে বেড়ে উঠছে। এটা কেবল তাদের ভবিষ্যৎকেই সংকুচিত করছে না, বরং তাদেরকে সমাজকেও টেনে নিচে নামাচ্ছে।

