ঢাকাSunday , 2 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটন জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শুরু

Link Copied!

Bangladesh-নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা রোববার সকালে শুরু হয়েছে। দেশের চারটি মাঠে মুখোমুখি হয়েছে আটটি দল।
প্রথম স্তরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে টস জিতে ব্যাট করছে বরিশাল বিভাগ। প্রথম স্তরের আরেক ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে খুলনা বিভাগকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা বিভাগ।
দ্বিতীয় স্তরে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহী বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় স্তরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর ও সিলেট বিভাগের ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয়নি।
এর আগে বৃষ্টির বাগড়ায় প্রথম রাউন্ডে একটি ম্যাচেও ফল হয়নি। এমনকি চট্টগ্রাম ছাড়া কোনো মাঠেই পুরো চার দিনের খেলা হয়নি। বগুড়ায় তো প্রথম দিনে ১৫ ওভারের পর আর একটি বলও মাঠে গড়ায়নি!