ঢাকাSaturday , 1 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আল-আমিনের পরিবর্তে রুবেল

Link Copied!

rubelস্পোর্টস ডেস্ক : ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম টায়ারে খুলনা বিভাগ মুখোমুখি হবে ঢাকা বিভাগের। এ ম্যাচের জন্য খুলনা দলে একটি পরিবর্তন এসেছে।খুলনার ১৪ জনের দল থেকে আল-আমিন হোসেনকে ডেকে নিয়েছে বিসিবি। তার পরিবর্তে জায়গা করে নিয়েছেন আফগানিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডের জাতীয় দল থেকে বাদ পড়া রুবেল হোসেন। আজ সকালে বগুড়ায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে রুবেলের।
খুলনার চূড়ান্ত দল ঃ মেহেদী হাসান, এনামুল হক বিজয়, মোঃ মিথুন, তুষার ইমরান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান জনি, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম শিবলু, রুবেল হোসেন, আব্দুল হালিম, মোসাদ্দেক হোসেন রাহী ও মাহমুদুল্লাহ সেতু।