ঢাকাWednesday , 28 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরলোকে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ওয়াকার

Link Copied!

maxস্পোর্টস ডেস্ক : চলে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ম্যাক্স ওয়াকার। ৬৮ বছর বয়সে মেলবোর্নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করা ওয়াকার মঙ্গলবার রাতে মারা যান বলে বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমের খররে বলা হয়েছে।
ইয়ান চ্যাপেল ও গ্রেগ চ্যাপেলের নেতৃত্বে সফল অস্ট্রেলিয়া টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়াকার। ১৯৭৩ সালে পাকিস্তানের বিপক্ষে হয় তার টেস্ট অভিষেক। পরের বছরই ওয়ানডে অভিষেক।
১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩৪টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলেন ওয়াকার। ২৭.৪৭ গড়ে নিয়েছেন ১৩৮ টেস্ট উইকেট। আর ২৭.৩০ গড়ে নিয়েছেন ২০টি ওয়ানডে উইকেট।
ওয়াকারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বিবৃতিতে অস্ট্রেলিয়ার সফল টেস্ট দলে ওয়াকারের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন তিনি।